A young woman student — focused and determined

প্রশ্ন এটা নয় যে এটা সম্ভব কি না। প্রশ্ন হলো, তুমি First Step-টা নেওয়ার সাহস দেখাবে কি না।

সাহস লাগে।
লড়াই লাগে।
সময় লাগে।

কোনো অজুহাত নেই। কেউ জায়গা করে দেবে না। লড়ে নিতে হয়।

কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে নিজেই অবাক হয়ে যাবে, কত দূর এসে গিয়েছ।

তোমার ভবিষ্যৎ, তোমার ভাষায়। আজ থেকেই শুরু করো।

Contact Dr. Samudra Dasgupta directly

Chat on WhatsApp

State Boards · CBSE · ICSE · IIT · NEET · Quantum Computing

Space — the infinite frontier

Your adversity is your edge.

হিরে জন্ম নেয় প্রচণ্ড চাপের মধ্যে।

নিজের সীমানা ভেঙে যত এগিয়ে যাবে — নিজের জন্য, পরিবারের জন্য, অন্যদের জন্য — তত ভেতরের শক্তি মজবুত হবে। কারও অনুমতির অপেক্ষা রেখো না। আজকেই শুরু করো। নিজের জীবনের দায়িত্ব সম্পূর্ণ নিজের ওপর। আমরা তোমাকে world-class learning, career guidance, আর সাফল্যের একটা roadmap দিয়ে পাশে থাকি — এমন একটা সুবিধা, যা অনেক নামী-দামি স্কুলও দিতে পারে না।

STEM mentorship আর career guidance-এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করো

A boy watching fireflies glow at dusk by a pond

Nobody has ever found the exact line between alive and dead.

তোমার শরীরে কোটি কোটি cells আছে — প্রত্যেকটা যেন একটা ছোট কারখানা, ঠিক সময়ে ঠিক কাজ করে যাচ্ছে, কোনো boss ছাড়া।

কিন্তু একটা cell কি living? একটা nucleus? একটা DNA strand? 'জীবন্ত' কথাটার মানে কি? 'জীবন্ত নয়' মানে কি 'Dead'? তা যদি না হয়, তাহলে 'dead' কথাটার মানে কি? Death কি? সেটাও যদি না বুঝি, তাহলে 'Life' কি? তুমি কি? আমি কে?

এতদূর biology যায়না। কিন্তু এই প্রশ্নগুলো সব related। জীবন আর মৃত্যুর মাঝে line-টা যতটা clear মনে হয়, ততটা clear নয়। Virus যেমন মৃতও না, আবার জীবিতও না — দুটোর মাঝামাঝি কোথাও আছে।

একটা ঘাসমাঠের ঝোপঝাড়ে হাজার হাজার জোনাকি পোকা একসাথে synchronously ঝিকমিক করে, কোনো leader ছাড়া, কোনো central signal ছাড়া। একে বলে 'emergent behavior'। আমাদের নিজেদের শরীরেও এরকম 'emergent' ঘটনা ঘটে প্রতিদিন: আমাদের organ-গুলো জানে ঠিক কখন cell division বন্ধ করতে হবে (না হলে cancer হয়ে যাবে)। কীভাবে জানে এরা? Science এখনও বুঝতে পারেনি।

Biology মানেই মাথা ঘুরিয়ে দেওয়া রহস্য — এমন একটা subject, যার প্রত্যেকটা উত্তর থেকে আরও দশটা অমীমাংসিত রহস্য জন্ম নেয়। এই subject-টা পড়লে বোঝা যায়, আমরা almost কিছুই জানি না!

Biology Research Foundations (English) Biology Research Foundations (বাংলা) — Coming Soon
A black hole's accretion disk — the edge of what physics understands

Physics is just honest about what we don't know.

Physics শুরু হয় একটা জিনিস থেকে — যা চলছে, সেটাকে অন্ধভাবে মেনে নিতে অস্বীকার করা। Physics শেখো curiosity থেকে — শুধু exam crack করার জন্য নয়। Exam আসবে, চলে যাবে। কিন্তু curiosity আর পরিষ্কারভাবে ভাবতে পারার ক্ষমতা সারাজীবন তোমার কাজে দেবে। এগিয়ে চলো Science-এর শেষ সীমানা পর্যন্ত — যেখানে আজকের উত্তরগুলো ভেঙে পড়ে। Science-এর সীমাবদ্ধতা বুঝতে শেখো, আর সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করো।

Mathematical equations and symbols cascading over a hill temple's skyline

কাউকে মেনে নেবে না - Theorem হোক বা বই বা teacher.

বেশিরভাগ students প্রথমবার Class 11-12 Mathematics-এর topics-গুলো দেখে ভয় পেয়ে যায়। Notation-গুলো নতুন লাগে, Problem-গুলো কঠিন লাগে। ভয় ঢুকে যাওয়ার সময়ে একটা Strong Foundation বানানোর সুযোগটা চলে যায়। Mathematics-কে গল্পের মতো পড়বে। Logic-টা প্রতি মুহূর্তে challenge করবে। কিচ্ছু মুখস্থ করবে না। আস্তে আস্তে আমার সাথে চলো, একটু জানার ইচ্ছে রাখো, আর trust করো যে একদিন ভালো করে বুঝতে পারবে --- রাতারাতি হবে না।

Math Foundations (English) — Coming Soon Math Foundations (বাংলা) — Coming Soon
A focused student writing an exam in a classroom

ধীরে হলেও চলবে। থেমে গেলে চলবে না। সব কিছু প্রথম দিন থেকেই হয় না।

উঠে দাঁড়াও।
পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নাও।
এগিয়ে চলো। আবার। আরেকবার।

আসল শক্তি ভয় না পাওয়ার মধ্যে নয় — ভয় একটু লাগতেই পারে। আসল শক্তি হলো কখন থামতে হয়, কখন ছেড়ে দিতে হয়, কীভাবে সহ্য করতে হয়, কীভাবে মেনে নিতে হয়, কীভাবে মানুষকে বুঝতে হয়, কীভাবে ঠিক সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়, আর কীভাবে সবার সঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে হয়।

Dr. Samudra Dasgupta

  • PhD in Data Science & Quantum Computing — University of Tennessee
  • Master of Science in Engineering Sciences — Harvard University (Graduate Student Fellowship)
  • B.Tech (Hons.) in Electronics & Electrical Communication Engineering — IIT Kharagpur (CGPA 9.18/10)
  • MBA — Indian School of Business (Young Leader Award)
  • CFA (Chartered Financial Analyst)
Dr. Samudra Dasgupta

সব পড়ে নিয়েছো। এবার পরের পদক্ষেপটা নাও।

Contact Dr. Samudra Dasgupta directly

Chat on WhatsApp

State Boards · CBSE · ICSE · IIT · NEET · Quantum Computing